আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে যাচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, আজ বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণটি শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে এটি শেষ হবে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে না। বাংলাদেশ থেকে দৃশ্যমান না হলেও বিশ্বের বেশ কিছু অঞ্চলে এই মহাজাগতিক ঘটনাটি প্রত্যক্ষ করা যাবে। আইএসপিআর-এর তথ্যমতে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বাসিন্দারা এই সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন।
Related Posts
Add A Comment
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত

