ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে ওই দিন ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণের দিন সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন উপলক্ষে নগরবাসীর চলাচলে চাপ বাড়তে পারে—এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।

