Author: অধিকার ডিজিটাল ডেস্ক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আশিকুল খবির। এর আগে সোমবার রাষ্ট্রপতি অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। ২০২৪ সালের ৮ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সন্তান দেবাশীষ রায় চৌধুরী ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৫ সালে জেলা আদালত, ২০০৭ সালে হাইকোর্ট এবং ২০১৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। স্থায়ী বিচারপতি হিসেবে…

Read More

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক প্রবাসীকে ইন্দোনেশিয়ায় নিয়ে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে মোস্তাকিম মিয়া ওপেল (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নরসিংদীর মাধবদী-কান্দাইল বাসস্ট্যান্ড থেকে মাধবদী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি সূত্র জানায়, প্রবাসীকে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে ২০২৫ সালের ১১ নভেম্বর মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে যশোরের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় ওপেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নরসিংদীর মাধবদী থানার কান্দাইল এলাকার মোল্লাপাড়ার বাসিন্দা। মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী জসীম উদ্দীন দীর্ঘদিন ধরে…

Read More

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের ২/১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, এর আগে মোহাম্মদপুর এলাকার বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। মোশতাক আহমেদ রুহী দ্বাদশ…

Read More

শরীয়তপুরের জাজিরায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে পদ্মা নদীর ভাঙন। উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের আলমখার কান্দী এলাকায় তীব্র ভাঙনের কবলে পড়ে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে মালয়েশিয়া প্রবাসী জুলহাস খানের বসতবাড়ি। এতে নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে আলমখার কান্দী এলাকায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রবল স্রোতে প্রতিদিনই নদীর পাড়ের মাটি ধসে পড়ছে। গত কয়েক দিনে ওই এলাকায় প্রায় ২০০ মিটারের বেশি নদীতীর বিলীন হয়েছে বলে দাবি তাদের। এতে বসতবাড়ি, দোকানপাট, ফসলি জমি ও স্থানীয় সড়ক ভাঙনের ঝুঁকিতে পড়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভাঙনের তীব্রতা বেড়ে গেলে প্রবাসী জুলহাস খানের বসতবাড়ির…

Read More

হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হাম সন্দেহে মৃত্যু হয়েছে ৯৭৫ জনের।

Read More

রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে ঢাকায় মেটার অফিস খোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠানটি এ বিষয়ে বেশ আগ্রহী। তিনি বলেন, ঢাকাকে মেটার কার্যক্রমের ফোকাল পয়েন্ট করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ), ই-কমার্স এবং অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। এসব খাতে মেটা বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।…

Read More

৮ম ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট-২০২৬ টুর্নামেন্টে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ১২৫ রানে হারিয়ে জয় পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি। ম্যাচে প্রথমে ব্যাটিং করে সোনারগাঁও ইউনিভার্সিটি ২ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তবে শুরু থেকেই সোনারগাঁওয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে মানারাত। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে মাত্র ২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। ফলে ১২৫ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে সোনারগাঁও ইউনিভার্সিটি। দলের জয়ে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই খেলোয়াড়দের কার্যকর পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য…

Read More

দেশব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনা ব্যয়সহ সার্বিক বিষয় বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শেখ রবিউল…

Read More

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন প্রজ্ঞাপনে সই করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা…

Read More

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদরাসার দুই শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবক—ব্যবসায়ী জাকির হোসেন ও প্রবাসী এমরান হোসেন মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ শিক্ষার্থীরা হলো কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪)। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অপরজন চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)। সে রায়পুর আলিয়া কামিল…

Read More