ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া এবং জাল ভোটের অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্ল এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি নির্বাচন বর্জনের কথা জানান। অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা তার এজেন্টদের বাধা দিয়েছেন এবং কেন্দ্রগুলোতে অনিয়মের মাধ্যমে ভোট গ্রহণ প্রভাবিত করার চেষ্টা করেছেন।
তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও নতুন করে নির্বাচনের দাবি জানান।

