ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে গণনা শুরুর প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিজয় অর্জিত হলে কোনো মিছিল, স্লোগান বা উচ্ছ্বাসের প্রয়োজন হবে না; বরং সবাই আল্লাহর দরবারে সিজদায় পড়ে শোকর আদায় করবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, মহান রাব্বুল ইজ্জতের একান্ত মেহেরবাণিতে যদি মজলুমদের বিজয় দান করা হয়, তবে তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বিজয়ের পর আল্লাহ তাআলার শোকর আদায়ের পাশাপাশি জাতির সেবায় আত্মনিয়োগের জন্য মহান রবের বিশেষ সাহায্য কামনা করা হবে।

