জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে নিজ সংসদীয় এলাকার ভোটারদের রাজধানী ও কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান।
ঘোষণায় বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে কর্মরত গলাচিপা-দশমিনার ভোটারদের যাতায়াত সুবিধার জন্য তার পক্ষ থেকে এই ফ্রি লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। রয়েল ক্রুজ-২ নামের লঞ্চটি শনিবার বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

