দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে যাওয়া বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ভারত, পাকিস্তান, ভুটানসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধি ও দেশের বিশিষ্ট ব্যক্তিসহ প্রায় এক হাজার ২০০ অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক ও জোটগতভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এ শপথ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজন বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা করবে।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি
Related Posts
Add A Comment
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত

