নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারীরিক অসুস্থতা অনুভব করার পর চিকিৎসকদের পরামর্শে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে বলে জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নবগঠিত সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও সংস্কার কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রীর অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতা, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

