রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় মেট্রো লাউঞ্জ রেস্তোরাঁয় মঙ্গলবার (৩ মার্চ) গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে মাহফিলে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুমন ইসলাম। বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল। বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। সম্প্রতি অনুষ্ঠিত চড়ুইভাতি’র কথা উল্লেখ করে তারা চমৎকার আয়োজনের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন।

সভাপতি নাসিমা আক্তার সোমা ভবিষ্যতে এমন আরও অনেক আয়োজন করা হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, গাঙচিল সাংবাদিক ফোরাম পরিচালিত হয় সদস্যদের চাঁদা ও সহযোগিতায়। প্রতিটি অনুষ্ঠানের আয় ও ব্যয় অত্যান্ত সুষ্ঠুভাবে সদস্যদের কাছে তুলে ধরা হয়।
তিনি অঅরও বলেন, আমরা সবার সহযোগিতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠন এগিয়ে নিতে বদ্ধপরিকর।
ইফতার মাহফিলে নাসিমা আক্তার সোমা, সুমন ইসলাম ও জাওহার ইকবাল ছাড়াও উপস্থিত ছিলেন- মোমিন হোসেন, আবু মোহাম্মদ মাসানি, সাহিদুল ইসলাম, সামসুল আলম সেতু, গাজী তুষার আহমেদ, কাজী শরিফুল ইসলাম, রোমান আকন্দ, নাহিদ হাসান, নির্মল বর্মন, নাদিম, মোস্তাফিজুর মোস্তাক, মো. সাফায়েত হোসেন, মনসুর আহম্মেদ, হারুন অর রশিদ, কাউসার খোকন, আব্দুল্লাহ আল বাকি রেজা, হালিমা খাতুন, এম হেদায়েত উল্লাহ মানিক, তাহমিনা মিনা, নাসিরুদ্দিন বুলবুল, রেজাউর রহমান রিজভি,জামান সৈয়দী প্রমুখ।

