সোনারগাঁও ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে স্প্রিং–২০২৬ সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক বুলবুল আহমেদ, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন মোল্লা এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. তারিক ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. শামীম সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসিমা চৌধুরীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের জ্ঞানার্জন, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। পরে দোয়া মাহফিলের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করা হয় এবং পবিত্র রমজান উপলক্ষে ইফতার অনুষ্ঠিত হয়।

