জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ব্রিজ ভেঙে শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ শিশু নিহত হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতি বছর ওই ব্রিজ ও আশপাশ এলাকায় মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ জড়ো হয়। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তা ব্যবহার করা হচ্ছিল।
অতিরিক্ত মানুষের চাপের কারণে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে এবং এতে অনেক মানুষ নদীতে পড়ে যায়।

