চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
জানা গেছে, সফরকালে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের সময়সূচি অনুযায়ী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

