আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে – রে তুই আল্লাহ … মাঝি বাইয়া যাও রে … আমার কাঙ্খের কলসি … প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে … আমার বাড়ি যাইও বন্ধু … অসংখ্য কবিতাও গানের স্রষ্টা আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মবার্ষিকী আজ বুধবার ।
আবদুল হাই মাশরেকী ১৯০৯ সালের ১ এপ্রিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁকনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন । শৈশব থেকেই গান ও কবিতা রচনা করতেন তিনি । বাংলা সাহিত্যে তিনি প্রথম হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে কবিতাকে প্রতিবাদের হাতিয়ারে পরিণত করেছেন ।
জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন অনুষ্ঠানের আয়োজন করেছেন । কবির নিজ জন্মভূমিতে সকাল ১২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের মিলয়াতনে কবি আবদুল হাই মাশরেকী পরিষদ উদ্যোগে এক স্মরণসভা , সমাধি জিয়ারত , কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ঢাকাস্থ কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র ও জনপ্রশাসন পত্রিকা যৌথ উদ্যোগে চারদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
আগামী ১৭এপ্রিল -১৮ এপ্রিল ২০২৬ শুক্রবার ও শনিবার দুইদিনের শিশু-কিশোরদের চিত্রাংকন,সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে সকাল ৯টা হতে ৬টা প্রতিযোগিতা চলবে।
আগামী ২মে-৩মে ২০২৬ শনিবার ও রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলায়তনে “মাশরেকরী বন্দনা ” অনুষ্ঠিত হবে।

