হামের টিকাদান কার্যক্রম বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সংশ্লিষ্ট সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশ জারি করেন এবং বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। এ অবস্থায় তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর তিনি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

