মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পরও ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, বুধবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে। এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই এই হামলা নতুন করে উত্তেজনা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স

