সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয় আজ রাজধানী ঢাকার গ্রীনরোড ক্যাম্পাসে। নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. তারিক ইকবাল ও সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ও আইন বিভাগের প্রধান শারমিন জাহান রুনা। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়। অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যেতে উৎসাহ ও প্রেরণা যোগায়। আয়োজকরা মনে করেন, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, নেতৃত্বগুণ বিকাশ এবং একাডেমিক জীবনে ইতিবাচক মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি আরও মনোমুগ্ধকর ও প্রাণবন্ত হয়ে ওঠে।

