সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবলু মিয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি রাজনৈতিক মামলায় প্রায় এক মাস আগে বাবলু মিয়াকে কারাগারে আনা হয়। বুধবার সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

