শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এই ঘোষণা আসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে।
নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলমান শিক্ষার্থী আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। আন্দোলনকারীরা অভিযোগ করেন, শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের প্রতিবাদেই তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর আন্দোলনকারীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে পদত্যাগপত্র গ্রহণ কিংবা নতুন শিক্ষামন্ত্রী নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

