“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে যুব র্যালি বের হয় । র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা
আরিফুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধো কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে দুই যুবককে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

