
Author: admin
ঢাকার সাভারে ছয় মাসে ছয়টি লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি পুলিশকে নিজের ভুল নাম-পরিচয় দিয়েছেন। তিনি পুলিশ সদস্যদের নম্বর জোগাড় করে তাদের কল দিয়ে উল্টাপাল্টা কথা বলতেন। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো ঘুরে বেড়ালেও পুলিশ তাঁর ব্যাগ তল্লাশি করে একাধিক সিম ও পুলিশ সদস্যদের মুঠোফোনের নম্বর পেয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সবার কাছে গ্রেপ্তার আসামি নিজের নাম মশিউর রহমান ওরফে সম্রাট বলতেন। গ্রেপ্তারের পর তিনি পুলিশের কাছে নিজেকে সাভারের পৌর এলাকার ব্যাংক কলোনির মৃত সালামের ছেলে বলে পরিচয় দেন। তবে পুলিশ ওই এলাকায় খোঁজ নিয়ে এর সত্যতা পায়নি। পুলিশ বিভিন্ন…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত