চট্টগ্রামের চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও রিকুইজিশন করা একটি নোয়া মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। পরে তাদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, সেনাবাহিনী রাত ১২টার দিকে তিনজনকে আটক করে থানায় সোপর্দ করে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর। তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ব্যাখ্যা দিয়েছেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

