চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন। ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। এটি তার জীবনের দ্বিতীয়বার ভোট দেওয়া।
ভোট প্রদান শেষে তিনি বলেন, “দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এবার দ্বিতীয়বার ভোট দিতে পেরে ভালো লাগছে।” ভোটের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করে তিনি জানান, আগেরবারের মতো এবারও পরিবেশ ভালো পেয়েছেন।
মিষ্টি জান্নাত বলেন, তিনি পরিবর্তনের সরকার চান—বিশেষ করে এমন সরকার, যারা দেশের চলচ্চিত্র শিল্পের বাস্তব উন্নয়নে কাজ করবে। “প্রতিবারই আশ্বাস দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত বাস্তব উন্নয়ন দেখা যায় না। এবার যেন তা না হয়,” বলেন তিনি। ভোট দিতে তিনি সাদা বোরকা ও ঘোমটা পরে কেন্দ্রে আসেন।

