বিএনপিকে নির্বাচনে বিজয়ী করায় দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের এবং এ বিজয় গণতন্ত্রকামী মানুষের। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণ সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে দেশ নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে যাতে কোনো অপশক্তি ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

