শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন নতুন জোট সরকার। এরই মধ্যে প্রধানমন্ত্রীসহ মোট ৫০ জনকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকারের সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তালিকা অনুযায়ী পূর্ণমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পাওয়া ব্যক্তিরা হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, মোহাম্মদ আমিনুর রশীদ (টেকনোক্রেট) এবং খলিলুর রহমান (টেকনোক্রেট)।
প্রতিমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম ও আমিনুল হক (টেকনোক্রেট)।
নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথ শেষে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনসংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

