ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। এতে দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন প্রজন্মের রাজনীতিকরাও। মন্ত্রিসভায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও রাখা হচ্ছে বলে জানা গেছে।
বিএনপি সূত্র জানিয়েছে, মির্জা আব্বাসকে গুরুত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় এবার তাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
মির্জা আব্বাস এবার ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত সমর্থিত এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ফলাফল নিয়ে ব্যাপক আগ্রহ ছিল নেটিজেনদের।
এদিকে নতুন সরকারের রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। আগামী দুই/একদিনের বিএনপি তাদের মন্ত্রিসভা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

