ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোয়াইব বিন আসাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের লাবিদ হাসান ইফতি দায়িত্ব পেয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত বিদায়ী সংবর্ধনা ও আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা শেষে ডিবেটিং সোসাইটির মডারেটর প্যানেল ও উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
১৯ সদস্যবিশিষ্ট এই কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের ও আজিমুল ইসলাম সরকার। যুগ্ম সম্পাদক হিসেবে এএসএম মাহবুব, কোষাধ্যক্ষ তৌফিক হাসান এবং সহকারী কোষাধ্যক্ষ কাজী জুহাইর দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নাজমুল করিম অর্ণব এবং সহকারী সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল দায়িত্বে রয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে মো. নাজমুল ইসলাম আরাফাত, প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মাসুম মিয়া এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান তুহিন দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিতর্ক ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোজাহিদ হোসেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. তুষার আহমেদ, আব্দুর রহমান, সাব্বির হোসেন, ইসমাইল তালহা এবং মো. তারিকুল ইসলাম তারেক।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক লাবিদ হাসান ইফতি বলেন, তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
সভাপতি শোয়াইব বিন আসাদ বলেন, এ দায়িত্ব পাওয়া তার জন্য যেমন সম্মানের, তেমনি দায়বদ্ধতারও। তিনি জানান, সংগঠনের বিদ্যমান মান ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা এবং আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা সম্প্রসারণের মাধ্যমে নতুন বিতার্কিক তৈরিতে তারা কাজ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে জাতীয় পর্যায়েও সংগঠনের সুনাম প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হবে।

