ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের মাতা মরিয়ম বেগম (৮০)-এর কুলখানি ২৪ এপ্রিল শুক্রবার বাদ আসর পুরান ঢাকার নবাববাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি আতিকুর রহমান।
কুলখানিতে মরহুমার আত্মীয়স্বজন, পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানানো হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

