পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানে তিনি সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন সাচিং প্রু জেরী।

