জামালপুরের বকশীগঞ্জে পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার সন্ধ্যা ৬ টার দিকে বকশীগঞ্জ উপজেলার কামালপুর সড়কে দত্তেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপন মিয়া (১৮) কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়ার ছেলে।
আহত শাকিব (১৮) একই এলাকার মিনারুল হকের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানাগেছে, সন্ধ্যার দিকে শাকিল ও আপন তারা দুজন বকশীগঞ্জে থেকে বাড়ী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান
মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষনা করেন। এঘটনায় আহত শাকিল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, এঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

