কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী Dipu Moni-কে চিকিৎসার জন্য Dhaka Medical College Hospital-এর জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়।
এর আগে রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে Munshiganj District Jail-এ অসুস্থ বোধ করলে প্রথমে তাকে Munshiganj General Hospital-এ ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক Dr. Md. Arifuzzaman জানান, ডা. দীপু মনি দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার Muhammad Enayet Ullah বলেন, ডা. দীপু মনির পূর্ব থেকেই বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হয়। অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা গুরুতর নয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হচ্ছে।
উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন।

