Author: সুদাম চন্দ্র, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার ঐতিহ্যবাহী দুবলহাটি রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৬৩তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনভর বিভিন্ন প্রতিযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ-উৎসবের মিলনমেলায়। বুধবার (৭ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ. আল কাফী তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনিসুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আলি শেখের সার্বিক…
নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। নওগাঁ সদর উপজেলার সকল পূজা মণ্ডপের কমিটিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: নূরুল আমিন, উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আসছে দুর্গাপূজাকে সামনে রেখে সকল প্রকার সরকারি নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে উক্ত সভায় আলোচনা হয়। সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও মাদক সম্পর্কে সর্তকতামূলক আলোচনাও হয়। এবার প্রশাসনের পক্ষ থেকে নিবিড়ভাবে নজরদারির কথা জানান উক্ত আলোচনা সভার সভাপতি মো: নূরুল আমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সকল কে নিয়ে সমানভাবে কাজ করার কথাও তিনি জানান। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বাড়ানো হবে প্রশাসনিক নজরদারি। এছাড়াও…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
