২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপের তিন ফুটবল পরাশক্তি—ফ্রান্স, ইতালি ও জার্মানি—দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুরু করেছে। নিজ নিজ জাতীয় দলকে বিশ্বচ্যাম্পিয়নের আসনে ফেরাতে বিশ্বসেরা কোচদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশগুলো।
ফ্রান্স জাতীয় দলের দায়িত্বে সাবেক কিংবদন্তি ফুটবলার ও কোচ জিনেদিন জিদানকে আনার পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে জাতীয় দলের ডাগআউটে বসাতে আগ্রহী বলে জানা গেছে। একই সময়ে জার্মানিও তাদের হারানো গৌরব পুনরুদ্ধারে জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপকে প্রধান পছন্দ হিসেবে বিবেচনা করছে।
ফুটবল বিশ্বের তিন সফল ও আলোচিত কোচকে ঘিরে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ফুটবলে নতুন প্রতিদ্বন্দ্বিতার সূচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিন বিশ্বচ্যাম্পিয়ন কোচ এবং তিন ইউরোপীয় ফুটবল পরাশক্তির লক্ষ্য একটাই—২০৩০ বিশ্বকাপের শিরোপা জয় করে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনঃপ্রতিষ্ঠা করা।

