আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে নির্ধারিত বাছাই প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাঁর মনোনয়নপত্রটিকে বৈধ হিসেবে ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় বিএনপি ও তার সমমনা জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্ত রয়েছে। ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপরই ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।

