সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আশিকুল খবির।
এর আগে সোমবার রাষ্ট্রপতি অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
২০২৪ সালের ৮ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সন্তান দেবাশীষ রায় চৌধুরী ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৫ সালে জেলা আদালত, ২০০৭ সালে হাইকোর্ট এবং ২০১৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগে তার বিচারিক দায়িত্ব পালনের পরিধি আরও বিস্তৃত হলো।

