Author: ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লীতে এক তরুণীকে আটকে রাখার দায়ে মানবপাচার আইনে তানিয়া আক্তার (৪৩) নামে এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া একই আইনের অপর একটি ধারায় তানিয়া আক্তারকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে বড় সাজা অর্থাৎ ১০ বছরের কারাদণ্ডই ভোগ করতে হবে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ…
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে পার্কিং করে রাখা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় এক পরিবহন সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ জন যাত্রী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জুয়েল (২৮) ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ‘পূর্বাশা পরিবহন’-এর সুপারভাইজার ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরাগামী ময়দা বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) টায়ার লিক হয়ে গেলে চালক মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে গাড়িটি দাঁড় করান। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির পূর্বাশা পরিবহনের একটি বাস…
ফরিদপুরের সালথায় পরকীয়া প্রেমের ও অনৈতিক সম্পর্কের বাঁধা দুর করতে স্বামী কে কুপিয়ে হত্যার দায়ের স্ত্রী মুন্নি বেগম ও পরকীয়া প্রেমিক মাহাবুব মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেক কে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ এর বিশেষ পারিবারিক আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায় ঘোষনার সময় নারী আসামী উপস্থিত থাকলে অপরজন পলাতক ছিল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোসা: মাহমুদা আক্তার ওরফে মুন্নি বেগম(২৪) জেলার সালথা উপজেলার পুরুরা সরদারপাড়া গ্রামের নিহত নুরুল ইসলামের স্ত্রী ও আসামী মাহাবুব মোল্যা একই গ্রামের মো: কাশেম মোল্যার ছেলে। নিহত নুরুল ইসলাম…
ফরিদপুরের সালথায় নিখোঁজের আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১৩ বছর বয়সী ইমরান খানের। সন্তান জীবিত থাকুক কিংবা মৃত অন্তত তার সন্ধান চান অসহায় বাবা-মা। সন্তানের অপেক্ষায় দিন কাটছে জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরে বসবাস করা পরিবারটির। নিখোঁজ ইমরান খান সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামের চুন্নু খানের বড় ছেলে। সংসারের হাল ধরতে মাঝেমধ্যে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হতো সে। গত ১৪ জুন প্রতিবেশী শামীম মোল্যার (২১) ধান ভাঙানোর কথা বলে বাবার কাছ থেকে ভ্যান নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় ইমরান। নিখোঁজের তিন দিন পর ১৭ জুন বিকেলে পাশ্ববর্তী মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে শামীমের আত্মীয় এলিনা বেগমের বাড়ি…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
