রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে আটক করা হয়েছে। এ সময় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, গুলশান বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ২ লিটার পেট্রল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮টি ইয়াবা, ১৯ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন এবং নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা উদ্ধার করেছে। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

