জামালপুরের বকশীগঞ্জে পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল ও নানা অভিযোগে তোলে শেখ ফরিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ) দুপুর ১২ টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগি পরিবার ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শাহারিয়ার আহম্মেদ সুমন,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি সাদ আহম্মেদ রাজু,সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ, ভোক্তভোগি উৎপল মহন্ত সহআরো অনেকেই।
এসময় বক্তারা বলেন, পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ারম্যান শাজাহান আলীর ক্রয়কৃত জমি স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ গং জোরপূর্বক দখল করে নিয়েছেন বলে অভিযোগ করা হয়। এসময় বক্তারা আরো বলেন, শেখ ফরিদ এর আগেও একাধি ব্যাক্তির ক্রয়কৃত জমি জোরপূর্বক বেদখল করেছে। জমি দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সাথে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের অপসারণ দাবি তোলেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভোক্তভোগি পরিবারের সদস্য’রা ছাড়াও শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

