Author: মাজেদুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড ও বিশেষ অ্যাপস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ ব্রিফিং প্যারেড ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নজরুল ইসলাম ভূঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জাহিদুর রহমান এবং জাকিয়া সুলতানাসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ব্রিফিং প্যারেডে জেলা কমান্ড্যান্ট নজরুল ইসলাম ভূঞা বলেন, মোতায়েনকৃত আনসার ও ভিডিপি…

Read More

নির্বাচনী প্রচারণায় যখন চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ ও রাজনৈতিক উত্তাপ, তখন ঠাকুরগাঁওয়ে দেখা গেল সম্প্রীতির এক ব্যতিক্রমী দৃশ্য। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে মুখোমুখি হয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থী। হাসিমুখে কুশল বিনিময়ের পর একসঙ্গে সভাকক্ষে প্রবেশ করেন তারা। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও সার্কিট হাউসে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে এসে এ দৃশ্য দেখা যায়। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন এ সৌজন্য বিনিময়ে অংশ নেন। গাড়ি থেকে নেমে দুই প্রার্থী পরস্পরের দিকে এগিয়ে যান। এরপর একে…

Read More

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফ্যামিলি কার্ড খানা জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ৪ নম্বর বড়পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা অফিসার রমজান আলী বলেন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও ফ্যামিলি কার্ডের আওতায় যাতে প্রকৃত সুবিধাভোগীরা অন্তর্ভুক্ত হতে পারেন, সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে। বড়পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাধ্যমে এ জরিপ কাজ শুরু হলেও পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সুষ্ঠুভাবে এ শুমারি কার্যক্রম পরিচালিত হবে। প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম বলেন, আজকের দিনটি…

Read More

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হিন্দু যুবক রমিক চন্দ্র সিংহের সাথে নিখোঁজ হওয়া মুসলিম কলেজছাত্রী শারমিন আক্তারকে (১৭) উদ্ধার এবং অভিযুক্ত রমিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ঘটনার দীর্ঘ ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধার কিংবা আসামিকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়ে রাজপথে নামেন স্বজনসহ স্থানীয়রা। পরে পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দ্বারস্থ হন তারা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বালিয়াডাঙ্গী চৌরাস্তায় এসে এক বিশাল মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধনে প্রতিবেশি রাসেল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, রমিক চন্দ্র সিংহ…

Read More

যে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের হাত ধরে নতুন রাজনৈতিক পটভূমি, সেই অভ্যুত্থানের স্মারকই এখন আড়াল হয়ে গেছে নির্বাচনী প্রচারের জাঁকজমকে। ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড গোলচত্বরে অন্তর্বর্তীকালীন সরকারের নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’টি ঘিরে ফেলা হয়েছে দলীয় ব্যানার ও বিলবোর্ডে। আত্মত্যাগের প্রতীক ঢেকে ভোটের প্রচার চালানোয় ক্ষুব্ধ স্থানীয় ছাত্র-জনতা। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া-ভূল্লী) আসনটি গত ২২ আগস্ট শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর গত বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। এর আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম প্রার্থীদের মধ্যে…

Read More

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ​বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রার্থীদের মুখপাত্র এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ​বরাদ্দ অনুযায়ী—বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ‘ধানের শীষ’, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল…

Read More

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবস্থিত বামুনিয়া গ্রামে থাকা পশিরুল ইসলামের মেয়ে শারমিন আক্তার (১৭), লাহিড়ী ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী। গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিবেশী হিন্দু যুবক রমিক চন্দ্র সিংহ (২৩) মোবাইলে বাড়ি থেকে বাইরে ডাকায় বের হয়ে গেলে তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। ঘটনার দুই দিন পর কলেজছাত্রীর বাবা পশিরুল ইসলাম বাধ্য হয়ে রমিক চন্দ্র, তার বাবা গ্রাম পুলিশ সুমন্ত চন্দ্র সিংহসহ মোট পাঁচজনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় অপহরণ মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের দীর্ঘ সময় পার হওয়ার পরেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার বা ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। অভিযুক্তদের পার্শ্ববর্তী ভারতে নিয়মিত যাতায়াত থাকায় পরিবারে পাচারের ভয়…

Read More

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে কাশমিরা আক্তার (২০) নামে এক গৃহবধূরের রহস্যজনক মৃত্যু ঘটে। সোমবার (৫ অক্টোবর) সকালে আনুমানিক ৮টার সময় পলাশবাড়ী (নয়াবা) গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সনদে সকালে একটি ব্যক্তি দিঘির পানিতে নারীর মরদেহ ভাসতে পেল, পরে কাশমিরা নামের গৃহবধূর হিসেবে শনাক্ত করা হয়। মরদেহটি সূর্যাস্তে পানি থেকে উদ্ধার করা হয়, তবে নিহতের স্বামী মাহমুদুল হাসান মুন্না দিয়ে বললেন তার স্বামী উপস্থিত ছিল না, যা ঘটনার সময়সীমা সীমিত করে। পরিবারের সদস্যরা বিভিন্ন বক্তব্য দিয়ে রহস্য বজায় রাখছেন; কাশমিরা মা আলেফা বলেন সকালে জামাইের বাড়ি থেকে ফোন করে বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন, পরে বাবা (মেয়ের শ্বশুর) ফোনে জানান যে…

Read More

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভেলাই গ্রামে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী সুমন চন্দ্র (৪০) এর মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমন চন্দ্র রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনের পরিবারে কোনো দৃশ্যমান পারিবারিক কলহ বা দ্বন্দ্ব ছিল না। সংসারে আর্থিক সচ্ছলতা ছিল, বাড়ি-গাড়ি সহ যথেষ্ট সম্পদও ছিল তাদের। তবে সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েন। স্থানীয়দের ধারণা, মাত্র কয়েক দিনের ব্যবধানে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে তিনি বিপুল অঙ্কের দেনার দায়ে জড়িয়ে পড়েন। সেই…

Read More

ঠাকুরগাঁও সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রঞ্জন বর্মন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে গড়েয়া ইউনিয়নের গড়েয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি গড়েয়া এলাকা থেকে ঠাকুরগাঁও জেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর…

Read More