ঐতিহ্য, আস্থা আর সৌন্দর্যের ২৭ বছর পেরিয়ে বিলাস বিউটি পার্লার তার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। দীর্ঘ এই পথচলায় অসংখ্য নারীর আস্থার ঠিকানা হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি।
আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাতাশা মেকআপ আর্টিস্ট অ্যান্ড দ্য ইলান ক্যুচারের ওনার নাতাশা আক্তার নেহা, ইতি অ্যাঞ্জেলস মেকওভারের ওনার নাসিমা আক্তার ইতি, মেকআপ রুম বাই লিওনা রহমান লিয়ানের ওনার লিওনা রহমান লিয়ান, অ্যাঞ্জেল গার্ল বিউটি স্পার ওনার রিনা হোসেন এবং টিউলিপ রহমান ফাহমিনা। অনুষ্ঠানে কেক কাটা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিলাস মানেই ভালোবাসা আর আস্থা। ২৭ বছর ধরে একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা মুখের কথা নয়। শিরিন সুলতানা শুধু একজন বিউটিশিয়ান নন, তিনি সবার জন্য অনুপ্রেরণা। তার কাছ থেকে তারা শিখেছেন কীভাবে ক্লায়েন্টকে সম্মান দিতে হয়, কীভাবে কোয়ালিটি ধরে রাখতে হয়। শিরিন আপু সবসময় বলেন, সৌন্দর্য মানে আত্মবিশ্বাস — এই কথাটা তারা সবাই তাদের জীবনে ধারণ করেন। অতিথিরা বিলাসের ২৭ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, তারা চান বিলাস ৫০ বছর, ১০০ বছর এভাবে এগিয়ে যাক।
এ সময় বিলাস বিউটি পার্লারের কর্ণধার শিরিন সুলতানা তার বক্তব্যে বলেন, “২৭ বছর আগে ছোট্ট একটা স্বপ্ন নিয়ে বিলাসের যাত্রা শুরু হয়েছিল। আজ আপনাদের ভালোবাসায় বিলাস একটা পরিবারে পরিণত হয়েছে। এই দীর্ঘ পথে যারা পাশে ছিলেন, আমার ক্লায়েন্ট, আমার স্টাফ, আমার শুভাকাঙ্ক্ষী — সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি সবসময় বিশ্বাস করি, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হলো আত্মবিশ্বাস। একজন নারী যখন নিজেকে সুন্দর মনে করে, তখন সে পুরো পৃথিবী জয় করতে পারে। বিলাস সেই আত্মবিশ্বাস তৈরি করার জন্যই কাজ করে যাচ্ছে। আজ যারা অতিথি হিসেবে এসেছেন, তারা সবাই আমার নিজের মানুষ। তাদের উপস্থিতি আজকের দিনটাকে আরও বিশেষ করে তুলেছে। ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের ভালোবাসা নিয়ে বিলাস আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে অতিথিদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে আরও উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শিরিন সুলতানা।

