ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাতমসজিদ আইডিয়াল ইন্সটিটিউটে দিনব্যাপী সায়েন্স ফেয়ার ও আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে। শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনীতে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল শিল্পকর্ম উপস্থাপন করা হয়।
প্রদর্শনীতে পরিবেশ, নিরাপত্তা, আধুনিক শহর, স্বাস্থ্য ও প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প তুলে ধরে। পাশাপাশি প্রকৃতি, পরিবেশ, নিরাপদ খাদ্য ও কৃষিবিষয়ক নানা শিল্পকর্ম প্রদর্শন করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস এম শাহিনের সভাপতিত্বে এবং শিক্ষিকা নাজমিন আক্তারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচডি গবেষক ও দ্য ক্যাম্পাস মিরর সম্পাদক আ ফ ম মশিউর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাদশা মিয়া, সাতমসজিদ হাউজিংয়ের পরিচালক মো. ফারুক হোসেন, শাহনেওয়াজ চৌধুরী, মো. জয়নাল আবেদীন এবং শিক্ষাবিদ অধ্যক্ষ গোলাম মোস্তফা।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

