Author: দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় সহ-সভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেসক্লাব সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবিস, সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদারসহ অনেকেই।…
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলীফ ফকির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ছায়াতদন্ত শুরু করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় যে স্থানে হত্যাকাণ্ডটি ঘটেছিল, সেই ঘটনাস্থল পরিদর্শন করেন এসআরবি-১৪, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মো. মাসুদ রানা জানান, তাঁরা ছায়াতদন্তে নেমেছেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। এদিকে, হত্যাকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পর নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন। পোস্টমর্টেম (ময়নাতদন্ত) শেষে নিহতের মরদেহ তাঁর নিজ গ্রাম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
