শিক্ষা শুধু পাঠ্যবই কিংবা একাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়, পারস্পরিক সহযোগিতা, সৃজনশীলতা ও সুন্দর সম্পর্কও ইউনিভার্সিটি জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই চেতনাকে ধারণ করে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যাচেলর অব আর্কিটেকচার (বি.আর্ক) বিভাগের উদ্যোগে ঢাকার পূর্বাচলের Sea-Shell Park-এ অনুষ্ঠিত হয়েছে ‘Day Long Tour 2026’ । দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন খেলাধুলা, সৃজনশীলতা প্রকাশের জন্য স্কেচ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, আর্কিটেকচার বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লা এবং আর্কিটেকচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আকমল হাকিমসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি আনন্দমুখর ও স্মরণীয় হয়ে ওঠে। এ ধরনের আয়োজনের মাধ্যমে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

