দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ জানুয়ারি থেকে এবং চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এক নজরে নিয়োগ তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: এপেক্স ফুটওয়্যার লিমিটেড
-
চাকরির ধরন: বেসরকারি
-
পদ: অফিসার/এক্সিকিউটিভ
-
বিভাগ: ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
-
পদসংখ্যা: ০৫ জন
-
চাকরির সময়: ফুলটাইম
-
কর্মক্ষেত্র: অফিস
-
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)
-
বয়সসীমা: উল্লেখ নেই
যোগ্যতা ও অভিজ্ঞতা
-
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
-
অন্যান্য যোগ্যতা: ফুটওয়্যার উৎপাদন শিল্পে দক্ষতা
-
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর অগ্রাধিকারযোগ্য, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন
বেতন ও সুযোগ-সুবিধা
-
বেতন: আলোচনা সাপেক্ষে
-
অন্যান্য সুবিধা:
-
প্রভিডেন্ট ফান্ড
-
গ্র্যাচুইটি
-
দুপুরের খাবারের সুবিধা
-
বাৎসরিক ইনক্রিমেন্ট
-
বছরে ২টি উৎসব বোনাস
-
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন লিংক প্রতিষ্ঠানটির অফিশিয়াল নোটিশে পাওয়া যাবে।
-
আবেদন শুরুর তারিখ: ২৭ জানুয়ারি ২০২৬
-
আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬
-
অফিশিয়াল ওয়েবসাইট: apexfootwearltd.com

