ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। একই কেন্দ্রে ভোট দেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়া রহমান।
ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

