কেন্দ্রীয় ছাত্রনেতা ও জনছায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজিদ আহমেদ সুমনের জন্মদিন উপলক্ষে রাজধানীর পল্লবী ২-নং ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পল্লবী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাব্বত শেখ । সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে আয়োজিত এ উদ্যোগে এলাকার অসংখ্য দরিদ্র মানুষ উপকৃত হন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি সক্ষম মানুষের উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় বাসিন্দারাও এই মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

