Author: ঝিনাইদহ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা শহরের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির সূচনা করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র…
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। পরবর্তীতে বিশেষ পাওয়ার ও মাদক সংক্রান্ত আইন অনুযায়ী মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁদের বিচার বিভাগীয় প্রক্রিয়ায় পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—উপজেলার বাঘাডাঙা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) ও তাঁর স্ত্রী পারভিন খাতুন (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে মহেশপুর থানা পুলিশের একটি দল নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া ঘরে তল্লাশিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাকারিয়া ও পারভিনকে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
