ঢাকা যুব ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বাদ এশা নাজির বাজার বড় জামে মসজিদে পবিত্র হজ্জ পালনে আগ্রহী যাত্রীদের জন্য এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহীদ মাহমুদ শহীদুল্লাহ এবং সঞ্চালনা করেন ধর্ম সম্পাদক হাফেজ ওয়াসীম উদ্দিন সজীব।
প্রশিক্ষণে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ জমিয়েত আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফি। এহরামের বিধান, প্রয়োজনীয় সামগ্রী ও হজ্জের বিভিন্ন ধাপ সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনা দেন নাজির বাজার বড় জামে মসজিদের খতিব হাফেজ শামসুল হক শিবলী। এছাড়া অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দিয়ে বিষয়গুলো আরও সহজভাবে তুলে ধরা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত হজ্জযাত্রীরা অংশগ্রহণ করেন এবং নারীদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়ার মোহাম্মদ, আজিম উদ্দিন, ইকবাল আহমেদ, আব্দুল হালিম ফৈরদোস, জানে আলম, ওবাদুল হক পাটোয়ারী, সায়কা বানু, নদী, তাকি আহমেদসহ ঢাকা যুব ফাউন্ডেশনের কর্মকর্তা, সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

