Author: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জনে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মেধাবী শিক্ষার্থীরা ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকায় স্থান পেয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত তালিকা অনুযায়ী, গত তিন বছরে যবিপ্রবির মোট ১৬ জন শিক্ষার্থী নিজ নিজ বিভাগে অসাধারণ ফলাফলের মাধ্যমে এই সম্মান অর্জন করেছেন। প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ তালিকায় যবিপ্রবির ছয় শিক্ষার্থী জায়গা করে নেন। তাদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মণ্ডল (৩.৯০) CGPA অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। এছাড়া নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের মোছা. হোসনেয়ারা আক্তার (৩.৮৫), ফিশারিজ…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
