রাজধানীর পুরান ঢাকার নারিন্দা মশুরিখোলা দরবার শরীফে ১৮ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মাহফিল শেষে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের মাতা মরিয়ম বেগম (৮০)-এর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ সাইফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন মো. ইউসুফ গুল, আফজাল হোসেন চিশতি, ওল্ড ঢাকা নাগরিক সমাজের মহাসচিব সানি মাহতাব, সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, নিয়াজুর রহমান অন্তুসহ দরবারের অসংখ্য ভক্ত ও আশেকান।
দোয়া ও মোনাজাত শেষে আগত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

