ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভোক্তা অধিকার সচেতনতামূলক সংগঠন ‘কনজ্যুমার ইউথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবি বিভাগের শিক্ষার্থী নুর হোসাইন আল রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আলী আজম মো. আবরার মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনটির প্রচার সম্পাদক মোহাম্মদ সৌরভ মন্ডলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদের অনুমোদনে ৫০ সদস্যবিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাউফুল্লাহ খান, মেহেদী হাসান শাহ ও সুমন রানা দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল কাফী, তাইয়েবা করিম রিজু ও মো. সুমন মিয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল নোমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রিদওয়ান আহমেদ ও মরিয়ম আক্তার চৈতী মনোনীত হয়েছেন।
দপ্তর সম্পাদক হিসেবে সোহানুর রহমান সিয়াম, সহ-দপ্তর সম্পাদক মাহদী তুষার ও মোজাহিদ হোসেন দায়িত্ব পেয়েছেন। অর্থ সম্পাদক হয়েছেন মো. তানভীর, সহ-অর্থ সম্পাদক তাহরিম কবির ও শম্পা আক্তার। প্রচার সম্পাদক হিসেবে মো. বিপ্লব হোসেন এবং সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ জীবন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া আইটি সম্পাদক সামি আদনান, সহ-আইটি সম্পাদক নাফিস আজিম; মানবাধিকার সম্পাদক আফরিন আক্তার মৌ, সহ-মানবাধিকার সম্পাদক সাজিদ বিন হুদা; আইন বিষয়ক সম্পাদক রাশেদ ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক এসএম শাফী; নারী বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার মীম, সহ-নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া সুমা দায়িত্ব পেয়েছেন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আদুরী তামান্না এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফ সিদ্দিক; ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম নূর ও সহ-সম্পাদক মোহন রায়; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুদক্ষিণা বিশ্বাস সকাল ও সহ-সম্পাদক নুসরাত জাহান; ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মো. মাহমুদ মনোনীত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে বনি আমিন, মিসকাতুল মমতাজ মেঘনা, জেসমিন আক্তার খাদিজা, আশিকুর রহমান, মো. আব্দুস সামী, মাকসুদ উল্লাহ, মাহফিয়া মোহনা, রোহানা আচার, রাবেয়া খাতুন, মোছা. মাসুমা, ফারিহা ফারজানা মৌ, প্রিয়ন্তী আহমেদ বার্ষা, মোনালিসা জাহান আদ্রি, হাবিবুর রহমান জিহাদ, আব্দুল্লাহ আল নোমান, আবুল হাসান ওলি উল্লাহ এবং আসাদুজ্জামান তামজিদ মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)’ ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি দেশের ৬৪টি জেলা, ৩৫০টি থানা এবং ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

